শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১২

মহেশপুরে শোকের ছায়া :: সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি’র দু’শিক্ষার্থীর মৃত্যু

মটর সাইকেল যোগে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় যশোর -ঝিঝনাইদহ সড়কের সানতলায়  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ আলী (২৩) ও আশরাফুন্নাহার শশী(22) বাস চাপায়  নিহত হয়েছে । এ  ঘটনায়  ছাত্ররা যশোর পালবাড়ী এলাকায় সড়ক অবরোধের সময় বিক্ষুব্ধ হয়ে উঠে এবং গাড়ী ভাঙ্গচুরের চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে।ে
এলাকাবাসী সুত্রে জানাগেছে,যবিপ্রবির ছাত্র মোহাম্মদ আলী ও আশরাফুন্নাহার শশী মটর সাইকেল যোগে যশোর শহর হতে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল্ ।এ সময় পিছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুই ছাত্রছাত্রী  নিহত হয়।বিকালে পোস্টমর্টেম শেষে  মোহাম্মদ আলীর লাশ  ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের হুদাপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়।সেখানে এই মেধাবী ছাত্রের লাশ দেখে পরিবারের লোকজন ও গ্রামবাসী কান্নায় ভেঙ্গে পড়ে। অহেদ ধাবকের একমাত্র পুত্র মোহাম্মদ আলী এলাকায় গরীব ছাত্রদের পড়িয়ে নিজে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করতো।
৭বোনের এক মাত্র ভাই  ৫টার দিকে  লাশ হয়ে ফিরলে বোনেদের সাথে গ্রামের আত্মীয় স্বজন  কান্নায় ভেঙ্গে পড়লে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। এদিকে একমাত্র পুত্রকে হারিয়ে মা বার বার  জ্ঞান হারিয়ে ফেলছিল। বাবা হয়ে গেছে উন্মাদ।
গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় ও রাত ৭টায় দু’টি নামাজের জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে হুদাপাড়া গ্রামে কবরস্থানে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শাহিবুর রহমান মোল্লা, বিশ্ববিদ্যালয়ের বন্ধু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিও এলাকার প্রায় এক হাজার মানুষ জানাযায় অংশ গ্রহণ করেন। ssk