বাড়ীর ছাদের উপরে খেলা করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঝলসে গেছে তৃতীয় ছাত্রী ময়না খাতুন (৮)। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহে মহেশপুর উপজেলার নিমতলা গ্রামে।
পারিবারিক সুত্রে জানাগেছে, মহেশপুর নিমতলা গ্রামের আব্দুস সাত্তারের
কন্যা নিমতলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ময়না খাতুন বিকালে
বাড়ীর ছাদের উপর খেলা করার সময় ছাদের উপরে থাকা বিদ্যুতের তারে পৃষ্ঠ হয়ে
তার সাড়া শরীর ঝলসে যায়।
এলাকাবাসী আশংকাজনক অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করা হলে কর্তব্যরত ডাক্তার সন্ধ্যায় ৬টার যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ
করেছে। ssk
