রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২

মহেশপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

‘‘সাক্ষরতাই উন্নতি, আনবে দেশে শামিত্ম ’’ এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর সারা বিশ্বের ন্যায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় গণকেন্দ্র ও সিআরসি’র উদ্যোগে যাদবপুর, নাটিমা, মান্দারবাড়ীয়া ও ফতেপুর ইউনিয়নে আমত্মর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হয়েছে।
১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বর আমত্মর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষনা করে। ১৯৬৬ সাল থেকে এদিনে বিশ্বের সকল দেশের সাথে আমাদের দেশেও প্রতিবছর সরকারী বে-সরকারীভাবে উদযাপন হয় এ দিবস। জনগোষ্ঠির শতভাগ সাক্ষরতা অর্জনই এ দিবসের লক্ষ্য। আমত্মর্জাতিক সাক্ষরতা দিবসকে সফল করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের এমএফপি ও এ্যাকসেস (স্বাস্থ্য ও ক্ষমতায়ন) প্রকল্পের সহযোগিতায় যাদবপুর, নাটিমা, মান্দারবাড়ীয়া কমিউনিটি রিসোর্স সেন্টার ও পাঞ্জেরী গণকেন্দ্র আয়োজনে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- আলোচনা সভা, গণকেন্দ্র থেকে স্বল্পসাক্ষরদের অংশগ্রহনে সাক্ষরতা দিবসের উপর বিশেষ দেওয়ালিকা প্রকাশ, শিশুদের হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা (‘‘আমাদের গ্রাম’’), গণকেন্দ্রের স্বল্পসাক্ষর নারী সদস্যদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। চিত্রাংকন প্রতিযোগিতায় ১০৯ ও হাতের লেখা প্রতিযোগিতায় ১১২ জন শিশু অংশগ্রহন করেন। যাদবপুর সোনালী সিআরসি’র আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিআরসির সভাপতি মুক্তিযোদ্ধা জনাব এমদাদ জাহীদ। আলোচনা সভায় সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের এলাকা সমন্বয়কারী কামরম্নজ্জামান, আব্দুর রহমান ও আব্দুল আলীম। সভাপতি বলেন আমরা যাদবপুর ইউনিয়নকে আগামী ২০১৪ সালের মধ্যেই নিরক্ষর মুক্ত করব’’। তিনি তৃণমূল পর্যায়ে এ ধরণের উদ্যোগে সকলকে একসাথে কাজ করার জন্য আহবান করেন। ssk