ঝিনাইদহের কৃতি সন্তান এবং দেশ স্বাধীনের পর মন্ত্রী হিসেবে তৃতীয় ব্যক্তি মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আ
ব্দুল হাইকে বরণ করেত দলীয় ভাবে ব্যাপক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার তার এ সফর উপল্েয শহরে মাইকিং করা হচ্ছে। হচ্ছে বিরাট মঞ্চ। ব্যানার ফেষ্টুন ও নানা রংয়ের কাপড় দিয়ে সাজানো হচ্ছে ঝিনাইদহ শহর। প্রশাসনও ব্যস্ত নতুন প্রতিমন্ত্রীর সফর নিয়ে। তবে রাস্তা দখল করে প্রতিমন্ত্রীর মঞ্চ তৈরী করায় জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। জন দুর্ভোগ সত্ত্বেও দলীয় নেতা কর্মীদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে সাধারণ মানুষের মাঝে তেমন কোন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। তবে এতে জেলা বাসী সম্মানিত ও গর্বিত বোধ করছেন।
