বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২

যশোরে ইমাম পরিষদের বিক্ষোভ মার্কিন পতাকায় আগুন

আমেরিকায় হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গ করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ করেছে জেলা ইমাম পরিষদ। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের ভৈরব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইমাম পরিষদের সভাপতি মুফ্তি আবদুল মান্নান। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা হারুন-অর রশিদ, মুফতি সুলতান আহমেদ, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, হাফেজ মাওলানা আবদুল্লাহ, হাফেজ মীর মহর আলী প্রমুখ। সমাবেশে অবিলম্বে ব্যঙ্গ চলচ্চিত্র ইউটিউব থেকে প্রত্যাহার, চলচ্চিত্রটির প্রযোজক-পরিচালককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সমাবেশ শেষে ইমামদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরআগে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করা হয়। gkagaj