বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২

যশোরের ৬টি আসনে জাপার প্রার্থী ঘোষণা

১০ম জাতীয় সংসদ নির্বাচনের জন্য যশোরের ৬টি আসনের প্রার্থী চুড়ান্ত করেছে জাতীয় পার্টি। ঘোষণা মতে যশোর-৩ সদর আসনে প্রার্থী করা হয়েছে জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুব আলাম বাচ্চুকে। এইচএম এরশাদের একান্ত সচিব ও উপদেষ্টা সুনীল শুভ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার জাতীয় পার্টির সদর উপজেলার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয় যশোর-৩ সদর আসনে জেলা পার্টির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন রাজিবকে মনোনয়ন দেয়া হয়েছে। তবে গতকাল ঢাকার সূত্রগুলো দাবি করেছে, প্রকৃত পক্ষে এ আসনে প্রাথী মনোনয়ন দেয়া হয়েছে অ্যাডভোকেট মাহাবুব আলাম বাচ্চুকে। এ বিষয়ে মঙ্গলবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে খবর প্রচারিত হয়েছে বলেও ঢাকার সূত্রের অভিমত।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায় গতকাল সন্ধ্যায় গ্রামের কাগজকে জানিয়েছেন, যশোর-১ শার্শা আসনে ঢাকা মহানগর শাখার প্রচার সম্পাদক মফিজুর রহমান লিটন, যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে ঝিকরগাছা উপজেলা জাপা সভাপতি অধ্যাপক রেজাউল ইসলাম, যশোর-৩ সদর আসনে জেলা জাপার সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, যশোর-৪ বাঘারপাড়া আসনে উপজেলা জাপা সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক জহির, যশোর-৫ মণিরামপুর আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী ও যশোর-৬ কেশবপুর-অভয়নগর আসনে পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা সাখাওয়াৎ হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে। gkagaj