বিশ্বব্যাংক পদ্মাসেতুর জন্য ১২০ কোটি ডলার ঋণ দেবে। বাংলাদেশ সময় শুক্রবার সকালে এ কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
এর মাধ্যমে গত ২৯ জুন পদ্মাসেতুর জন্য প্রতিশ্রুত ঋণ প্রত্যাহার করে যে ঘোষণা দেওয়া হয়েছিলো তা বাতিল হলো। সরকারের সংশ্লিষ্ট দুই উর্ধ্বতনের বিরুদ্ধে পদ্মাসেতুর কাজে দুর্নীতির সম্পৃক্ততা পাওয়ায় এই ঋণ সহায়তা প্রত্যাহার কর বিশ্বব্যাংক। পরে বাংলাদেশ সরকার এ জন্য প্রয়োজনীয় সকল শর্ত মেনে নেওয়ার পরই বিশ্বব্যাংক আবারও সেতুর অর্থায়নে রাজি হয়।
