শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অন্তহীন সমস্যা

ঝিনাইদহ জেলায় সরকারী বেসরকারী ৬৫টি কলেজের মধ্যে ঐতিহ্যবাহী ঝিনাইদহ সরকারী কেশব চন্দ্র (কেসি) মহাবিদ্যালয়টি এখন নানা সমস্যায় জর্জরিত। শিক্ষক সংকটের পাশাপাশি শ্রেণী কক্ষ সংকট, কলেজ অডিটোরিয়াম, খেলার মাঠ, ক্যান্টিন ও ছাত্রাবাসসহ নানা সংকটের মধ্যে শিক্ষার্থীরা পড়ালেখা করছেন। প্রায় ১০ হাজার ছাত্রছাত্রীর জন্য শিক্ষক রয়েছে ৭২ জন। ৮৪টি পদের মধ্যে ইতিহাস, ইংরেজী, একাউন্টিং ও পদার্থ বিজ্ঞানসহ ১১টি পদ শুন্য রয়েছে। 
তবে এনাম কমিটির নীতিমালা অনুসারে কেসি কলেজে ২২২ জন শিক্ষক দরকার। জানা গেছে ১৯৬০ সালের ১৭ মার্চ ঝিনাইদহের বিশিষ্ট শিক্ষানুরাগী কেশব চন্দ্র পালের দান করা ১২ একর জমিতে তৎকালীন মহাকুমা প্রশাসক এম কে আনোয়ার কলেজটি প্রতিষ্ঠা করেন। ১৯৮০ সালে কলেজটি সরকারী করণ করা হয়। ssk