শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

আওয়ামীলীগের অফিস উদ্ধোধনী সভা

শুক্রবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাকোর খাল আওয়ামীলীগের কার্যালয় উদ্ধোধন উপলক্ষে সামছুল হুদা খান নিন্ম মাধ্যমিক বিদ্যায়ল মাঠে সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়াড আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুর আজম খান চঞ্চল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ,মহিলা ভাইস চেয়ারম্যান আশরাফুন নাহার শিউলি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,গোলাম মোরশেদ বাবু,প্রচার সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা হাবিবুর রহমান,উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক আজা,সাধারণ সম্পাদক হাসানুজজামান আলীম,উপজেলা ছাত্রলীগ সভাপতি এম,এ আসাদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান জিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান,আব্দুল মালেক,ইন্তাদুল ইসলাম ইন্তা, বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কাদের প্রমুখ। ssk