শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

মহেশপুরে পিএমটি ভিত্তিক উপবৃত্তি ও টিউশন কর্মসূচী বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে পি,এম,টি ভিত্তিক উপবৃত্তি ও টিউশন কর্মসূচী বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জাকারিয়া ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জহরুল ইসলাম, সস্তা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মাস্টার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ssk