বাংলাদেশের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ নূর
মোহাম্মদ শেখের ৪১তম শাহাদত বার্ষিকী বুধবার (৫ সেপ্টেম্বর)। স্বাধীনতা
সংগ্রামকালে ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে
পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন তিনি। এদিন পাকবাহিনীর
গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলেও নূর মোহাম্মদ শেখ হাতে এলএমজি
এবং আহত নান্নু মিয়াকে কাঁধে নিয়ে শত্র“ পক্ষের দিকে গুলি ছুঁড়তে থাকেন।
হঠাৎ পাকবাহিনীর মর্টারের আঘাতে তার হাঁটু ভেঙ্গে যায়। তবুও তিনি গুলি
চালাতে থাকেন। এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। যশোরের শার্শা উপজেলার
কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। jn24
