যশোর র্যাব-৬ এর সদস্যরা মনিহার সিনেমা হলের পশ্চিম পার্শ্বের পুরাতন
টায়ারপট্টি এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে শহিদুল ইসলাম
নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে যশোর সিটি কলেজপাড়া মৃত দলিল
উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম। সূত্র জানায়, সোমবার রাত ৮টায় র্যাব-৬ এর
একটি টিম ওই স্থানে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে শহিদুল ইসলামকে
১১২ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২৪ ফেনসিডিলসহ আটক করে। এ সময় তার সহযোগী শহরের
পূর্ব বারান্দীপাড়া ফুলতলার মৃত নিয়ামত গাজীর পুত্র আবু তালেব গাজী পালিয়ে
যায়। jn24
