মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২

মহেশপুরে ৫জন শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সনদ প্রদান

মহেশপুরে  ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মচারীদের মূল্যায়ন করে তাদেরকে সনদ প্রদান করা হয়েছে।এ উপলক্ষে সোমবার সন্ধ্যায়  মহেশপুর উপজেলা চত্ত্বরেেএক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১১-১২ অর্থ বছরের জন্য ৫জন  ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে বাছাই করে তাদেরকে  পুরস্কৃত ও সনদ প্রদান করা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুর রহমান, চুয়াডাঙ্গা সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক তানিয়া ইসলাম, এলমা পারভীন, ইউনিয়নের  ভূমি কর্মকর্তা ও সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুর পৌর ভূমি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, নাটিমা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রমেশ চন্দ্র, এস,বি,কে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা হাসিবুর রহমান সহ ৫জনকে  কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। ssk