মহেশপুর উপজেলার বাশবাড়ীয়া ইউনিয়নে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় আহত ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ আববাস উদ্দিনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে দেখতে যান মহেশপুর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব দাউদ হোসেন, সাধারন সম্পাদক মহি উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ এম এ আহাদ, এস,বিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম, স্বরম্নপপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী কদর বিশ্বাস, বাশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম, বাশবাড়ীয়া ইউনিয়ন মেম্বর আবু জাফর, আব্দুস সালাম, মান্দারবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান এস, এম হোসেন জগলুল পাশা, সাধারন সম্পাদক মমিনুর রহমান, নাটিমা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক, আমিনুল ইসলাম বুদো, যাদবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ হাসপাতালে তাকে দেখতে গিয়ে চিকিৎসা সম্মন্ধে খোজ নেন।
উলেস্নখ্যঃ গত শনিবার সন্ধায় বাশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা বাজারে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় আববাস উদ্দিন আহত হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
