সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২

মহেশপুরে প্রতিবন্ধী শিশুর আত্নহত্যা

দুই প্রতিবন্ধী ভাই বোনের ঝগড়ার পর প্রতিবন্ধী ভাই রিংক ু(১২) মনের দুঃখে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগান মাঠ গ্রামে।
এলাকা বাসি সুত্রে জানা গেছে,মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের আলী আহাম্মদ এর পুত্র প্রতিবন্ধী রিংকু ও তার এক প্রতিবন্ধী বোনের সাথে গত শনিবার সন্ধ্যায় ঝগড়া হয়। পরে রাত সাড়ে ৮ টার দিকে রিংকু বাড়ির পিছনের একটি জীবন গাছে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
এ ঘটনায় গতকাল রোববার সকালে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। shesherkhabor