সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২

মহেশপুরে মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখম

মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে আহত করা হয়েছে ৫ জনকে। আহতদেরকে মহেশপুর ও যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পোড়াপাড়া বাজারে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, ঈদের দুই দিন আগে গ্রামের একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে দুটি পাড়ার মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। এঘটনার জের ধরে শনিবার রাত ৮টার দিকে পোড়াপাড়া বাজারে পোড়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৪০), খোকন (২৫), রেজা (২৩), আকবর আলী (৬০) ও আমজাদ হোসেন (৩৫) কে কুপিয়ে আহত করা হয়েছে।
এলাকাবাসী আরও জানান, পুড়োপাড়া গ্রামের রফিকুল ইসলাম, খোকন, রেজা, আকবর আলী ও আজমাদ হোসেন বাজারে আসলে  একই গ্রামের কামরুল, চান্দু, মিয়ারাজ, জসীম, এরশাদ আলী সহ ১০/১২ জনে লাঠি ও দা নিয়ে তাদের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলামকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ও খোকন, রেজা, আমজাদ ও আকবার আলীকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি বলে থানা সুত্রে জানাগেছে। shesherkhabor