রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২

মহেশপুরে ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, চেয়ারম্যান আব্দুল লতিফ সহ ২জন আহত

মহেশপুরের বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফকে  লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করেছে।বোমার আঘাতে চেয়ারম্যান আব্দুল লতিফ(৫৫) সহ আইনজীবি আববাস উদ্দীন(৫০)গুরম্নতর ভাবে আহত হয়েছে।উভয়কে চিকিৎসার জন্য যশোর ২৫০শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, ১সেপ্টেম্বর শনিবার রাত ৮টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবাবাজারের পার্শ্বে বাড়ীর সামনে বসে গল্প করার সময় কয়েকজন সন্ত্রাসী বাশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফকে লক্ষ্য করে ৪টি বোমা নিক্ষেপ করে। এ সময় বিএনপি নেতা  বাগানমাঠ গ্রামের এ্যাডভোকেট আববাস উদ্দীন তার সাথে বসে দলীয় ব্যাপারে কথাবার্তা বলছিলেন ।বোমার আঘাতে উভয়েই আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা  জানিয়েছে,বোমা বিস্ফোরনের শব্দে ভৈরবা বাজারের দোকান পার্ট বন্ধ করে দোকানদাররা দিক-বেদিক ছুটাছুটি শুরু করে। ভৈরবা পুলিশ ফাঁড়ির আইসি এস,আই আব্দুর রশিদ জানান, কে বা কাহারা চেয়ারম্যানের বাসার সামনে ৪টি বোমার বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে গেছে। বোমার আঘাতে চেয়ারম্যান আব্দুল লতিফ ও এ্যাডভোকেট আববাস উদ্দীন আহত হয়েছে। মহেশপুর থানার  কর্মকর্তা ইন্সপেক্টর আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন,ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বর্তমানে ভৈরবা বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ssk