রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১২

শৈলকুপায় ১৩ কৃষকের দেড় হাজার কলাগাছ কেটে ফেলেছে, দুর্বৃত্তরা

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আধারে ১৩ কৃষকের দেড় হাজার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে কৃষকরা দাবি করছেন। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলেন, আব্দুল কুদ্দুস মোল্লা, ছিরু, তৈয়ব, জিন্নাহ, আশরাফুল, কুদে, নওশের, শরিফুল, ছিদ্দিক, মোক্তার, মোহন, দাউদ ও বাদশা। শুক্রবার রাতে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুল মালেক মোল্লা জানান, মাধবপুর নাগিরাটসহ আশপাশের কয়েকটি গ্রামে ব্যাপকহারে কলার চাষ হয়ে থাকে। মাধবপুর গ্রামে এবার তিনিসহ ১৩ জন কৃষক পাশাপাশি ১৫ বিঘা জমিতে কলা চাষ করে। শুক্রবার রাতে কে বা কারা কলা ক্ষেতে হানা দিয়ে প্রায় ৫ বিঘা জমির ফলমত্ম কলাগাছ কেটে সাবার করে দিয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, ধান-পাট চাষ করে কয়েক বছরে মার খাওয়ার পর কলাচাষে লাভবান হওয়ায় এলাকার চাষীরা সবাই এর প্রতি ঝুঁকে পড়েছে। শুক্রবার রাতে নেক্কারজনক এ ঘটনার পর তারা এখন দিশে হারা। কৃষকরা জানান, তাদের সাথে আশপাশের কারো বিরোধ নেই। sheshekhabar