শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

মহেশপুরে মহিলা মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা সুপার পলাতক

মহেশপুর উপজেলা শহরের জমিদারপাড়া মহিলা মাদ্রাসাটি বন্ধ করে  সুপার মাওলানা দোলোয়ার হোসেন সাইফ গা ঢাকা দিয়েছে। প্রতিবেসিরা জানালেন, গত রোববার মহিলা মাদ্রাসার সুপার মাওলানা দোলোয়ার হোসেন সাইফ এর বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী তার লম্পটের কাহিনী তুলে ধরে থানায় অভিযোগ দায়ের করলে লম্পট সুপার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদ মহিলা মাদ্রাসাটির তালা মেরে গা ঢাকা দিয়েছে। ফলে বর্তমানে মহিলা মাদ্রাসাটি একেবারেই বন্ধ।
এদিকে পুলিশ তাকে আটক করতে না পারলেও ক্ষমতাশীন দলের নেতাদের কাছে তদবির করে যাচ্ছে ঘটনাটি মিমাংসার জন্য।
উলে­খ্যঃ গত রোববার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জমিদারপাড়া মহিলা মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন সাইফের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী থানায় এসে ধর্ষনের অভিযোগ দায়ের করে। যাহা ঐ রাতেই থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসাবে রেকর্ড করা হয়। এরপর থেকেই মহিলা মাদ্রাসা সুপার লম্পট দেলোয়ার হোসেন সাইফ গাঢাকা দেয়। shesherkhabor