মহেশপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের বোম্বে শহরে যুবতী ও গৃহবধুদের
পাচার করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা ও
চোরা চালান প্রতিরোধ এর সভায় নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির আহম্মদ এই
অভিযোগ করেছেন।
তিনি বলেন নাটিমা সর্দার পাড়ার ইউনুছ সর্দারের পুত্র কামরুল সর্দার বেশ
কিছুদিন ধরে নাটিমা সর্দার পাড়ার যুবতী ও গৃহবধুদের ভাল বেতনের চাকুরীর
প্রলোভন দেখিয়ে ভারতের বোম্বে শহরে পাচার করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন
শৃঙ্খলা ও চোরা চালান প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
আশরাফুন্নাহার শিউলী, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, এস,বি,কে ইউপি
চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, আজমপুর ইউপি চেয়ারম্যান শাহাজান আলী,
স্বরুপপুর ইউপি চেয়ারম্যান জুলফিক্কার আলী, নেপা ইউপি চেয়ারম্যান সাদেকুর
রহমান, কুশুমপুর বিজিবির কোম্পানী কমান্ডার রেজাউল ইসলাম, যাদবপুর বিজিপি
কোম্পানী কমান্ডার আহম্মদ আলী সহ সকল কর্মকর্তাবৃন্দ। shesherkhabor
