যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর দুই শিক্ষার্থী
সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় মামলা হয়েছে। বৃহস্পতিবার যবিপ্রবি’র রেজিস্ট্রার
প্রকৌশলী আহসান হাবিব কোতয়ালি মডেল থানায় এ মামলা করেন।গড়াই পরিবহণের বাসচালক ইদ্রিস আলীকে এ মামলায় আসামি করা হয়েছে। তার বাড়ি কুষ্টিয়া কুমারখালী উপজেলার কৈয়া গ্রামে।
যবিপ্রবি’র জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল জানান, বেপরোয়া গাড়ি চালিয়ে যবিপ্রবি’র দুই শিক্ষার্থীকে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগে এ মামলা করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, বুধবার সকালে যশোর-ঝিনাইদহ সড়কের সানতলা এলাকায় গড়াই পরিবহণের একটি বাস বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহম্মদ আলী সুমন এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুন সিদ্দিকা শশীকে চাপা দিয়ে হত্যা করে।
এদিকে, দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার যবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীরা কলোব্যাজ ধারণ করে শোক মিছিল করে। jn24