সাইকেল যোগে বাড়ী ফেরার পথে নসিমনের ধাক্কায় নিহত হয়েছে মোমিনুর
রহমান (২৫) নামের এক যুবকের। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার
দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী বাকোশপোতা গ্রামের মোড়ে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের
বালিনগর গ্রামের শাহাদৎ মোল্লার পুত্র মোমিনুর রহমান সকালে বাজার থেকে বাড়ী
ফেরার পথে বাকোশপোতা মোড় নামক স্থানে নসিমনের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়।
গুরুতর আহত অবস্থায় মোমিনুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, সড়ক দূর্ঘটনায়
মোমিনুর রহমানের নামেক এক যুবকের মৃত্যু হয়েছে বলে লোক মুখে শুনেছি। তবে
এখনও পর্যন্ত কেহ কোন অভিযোগ করেননি। ssk
