সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর পুরাতন সোনালী ব্যাংক চত্ত্বরে নাটিমা
ইউনিয়ন থেকে মিজানুর রহমান ও দেলোয়ার রহমানের নেতৃত্বে বিএনপি থেকে ১৫জন
বিএনপি নেতা কর্মী আওয়ামীলীগের যোগদান করেন।
এসময় যোগদানকারীদের ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ
বাবু, প্রচার সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক কাজী আব্দুস সাত্তার,
স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা
যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক আজা
সহ স্থানীয় নেতৃবৃন্দ। ssk
