কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে মহেশপুর শহরের বিভিন্ন মোড় থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের উপস্থিত হয়।
পরে খন্ড খন্ড মিছিল গুলো একত্রিত হয়ে বিরাট আকার ধারন করে মহেশপুরে সড়ক
প্রদক্ষিন শেষে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে উপজেলা আমীর মাওলানা
আব্দুল হাই এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য
রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সূরা কর্মপরিষদ সদস্য আব্দুল বারী,
সহকারী সাধারন সম্পাদক ফারম্নক আহম্মদ, নাটিমা ইউপি চেয়ারম্যান ফকির
আহম্মদ, কাজিরবেড় ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা আব্দুল আলী, যাদবপুর ইউপি
চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর সেক্রেটারী নজরম্নল ইসলাম প্রমুখ। ssk
