দেশের অর্থনীতিতে অবদান রাখা ১২ ব্যবসায়ীকে
সম্মাননা দেবে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এর মধ্যে সাতজন
শিল্প উদ্যোক্তা রয়েছেন। ১৫ সেপ্টেম্বর স্থানীয় শিল্পকলা একাডেমীতে আয়োজিত
এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের ব্যবসায়ীদের হাতে সম্মাননা তুলে
দেবেন। শিল্প, মত্স্য, কৃষি ও সস্থ্য খাতে অবদানের জন্য তাদের এ সম্মাননা জানানো হবে।
এদিন যাদের সম্মাননা জানানো হবে তারা হলেন— আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা
মরহুম শেখ আকিজ উদ্দিন, আহাদ জুট মিলের স্বত্বাধিকারী এসএমএ আহাদ, মোফা ফিশ
প্রসেসিং প্রাইভেট লিমিটেডের আব্বাস আলী বিশ্বাস, তালুকদার গ্রুপের নূরুল
ইসলাম তালুকদার, শামিম মেটাল ইন্ডাস্ট্রির আকবর আলী, এমইউসি ফুডস লিমিটেডের
সুবোল চন্দ্র দাস, কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের এসএম কামাল উদ্দিন, মত্স্য
খাতে অবদানের জন্য রূপালী ফিশ হ্যাচারির স্বত্বাধিকারী শেখ মেজবাউদ্দিন
আলী, যশোরে ফুলচাষের জনক শের আলী সরদার, স্বাস্থ্য খাতে অবদানের জন্য
কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক হুমায়র কবির কবু ও ল্যাবস্কান
মেডিকেল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিন্দ্য ইসলাম অমিত এবং
হস্তশিল্পে লিপিকা দাস গুপ্তা।
যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, যশোরে এটাই এ ধরনের প্রথম উদ্যোগ। এর ফলে অন্য ব্যবসায়ীরা শিল্প স্থাপনে উদ্যোগী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যশোর-১ আসনের সাংসদ বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ আফিল উদ্দিন, সদর আসনের সাংসদ খালেদুর রহমান টিটো, এফবিসিসিআইয়ের সভাপতি একে আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার, পৌর মেয়র মারুফুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করবেন যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান। একই দিন যশোর চেম্বারের নতুন ভবনও উদ্বোধন করা হবে। jn24