বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১২

মহেশপুরে যক্ষ্মার উপর ওরিয়েন্টেশন

সোমবার সকালে মহেশপুর ব্র্যাক অফিসের সম্মেলন কক্ষে যক্ষ্মার উপর এক দিনের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাকের এরিয়া ম্যানেজার আক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ তাহাজ্জেল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম, মহেশপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, ব্র্যাকের মাঠ সংগঠক বিশ্বজিৎ দাস, সহকারী মেডিকেল অফিসার কৃষ্ণা রানী দত্ত, নাটিমা ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রশিদ, উপজেলা জামে মসজিদের ঈমান ক্বারি আবু সুফিয়ান, সাংবাদিক অসীম মোদক, নাসির উদ্দীন প্রমুখ।সভায় যক্ষা সনাক্তকরন, চিকিৎসা ইত্যাদি বিষয়ে  বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও ব্রাকের বিভিন্ন কর্ম সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ssk