শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২

শৈলকুপায় খেলোয়াড় বাসে হামলা : আহত ২৫

শৈলকুপা পাইলট হাই স্কুলের ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তাদের বহনকারী বাসে হামলা চালিয়েছে ভাইট হাইস্কুলের ছাত্র ও সমর্থকরা। এতে শৈলকুপা পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষকসহ ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৪ ছাত্র শিক্ষককে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ হামলাকারীকে আটক করেছে পুলিশ। বিকালে ঝিনাইদহ থেকে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে ভাটই বাস স্ট্যান্ডের কাছে এ হামলার ঘটনা ঘটে।
শৈলকুপা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক হাসমত আলী জানান, গত মঙ্গলবার শৈলকুপা ফুটবল মাঠে ভাটই মাধ্যমিক বিদ্যালয় বনাম শৈলকুপা পাইলট হাই স্কুলের মধ্যে আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার একটি ম্যাচে ভাটই স্কুল পরাজিত হয়। সে খেলায় ভাইট স্কুলের ছাত্র-শিক্ষকেরা রেফারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে খেলা শেষে পাইলট স্কুলের ছাত্র-শিক্ষকদের দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়। রবিবার বিকালে ঝিনাইদহ জেলা ফুটবল মাঠ থেকে খেলা শেষে শৈলকুপা পাইলট স্কুলের ছাত্ররা বাড়ি ফিরছিল।  পথে ভাটই বাজার সংলগ্ন মসজিদের পাশে একদল লোক খেলোয়ারদের বহনকারী বাসটিকে দাড় করায় সাথে সাথে চারিদিক থেকে লাঠি-সোটা ও ধারালো অস্ত্র নিয়ে  তাদের উপর চড়াও হয়। হামলাকারীদের এলোপাতারী হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায়। এ সময় ভাটই ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৪ হামলাকারীকে আটক করে। প্রধান শিক্ষক জানান, হামলাকারীদের লাঠির আঘাতে তিনি পায়ে ও ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন হাতে গুরুতর আঘাত পান এবং বাসে থাকা পাইলট স্কুলের ২৩ ছাত্র আহত হয়।
গুরুতর আহত অবস্থায় প্রধান শিক্ষক হাসমত আলী, ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন ও ছাত্র মিলন এবং নাজমুল কে শৈলকুপা হাসপাতালে ভর্তি রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শৈলকুপা থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, আন্তঃ উপজেলা ফুটবল প্রতিযোগীতাকে কেন্দ্র করে শৈলকুপা পাইলট হাই স্কুলের বাসে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ৪ ছাত্রকে আটক করা হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলার প্রস্ত্তুতি চলছে। ssk