বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

খুলনায় বিএনপি অফিসে তালা দিয়েছে যুবদল

মাত্র ১০ মাসের ব্যবধানে খুলনা জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করায় ক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে সমাবেশ, মানববন্ধন, অনশন ও হরতাল করার হুমকি দিয়েছে। গতকাল বুধবার দুপুরে সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা তালা ঝুলিয়ে দেয়। এর আগে গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় কমিটি জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে।
যুবদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মন্টু বলেন, দীর্ঘ এক যুগ পর ২০১১ সালের ২৪ অক্টোবর খুলনা জেলা যুবদলের কমিটি গঠিত হয়। দীর্ঘদিনের রাজনীতিতে পরীক্ষিত, ত্যাগী সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে করা ওই কমিটি সাফল্যের সাথে বর্তমান সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করে আসছে। কিন্তু কোন কারণ ছাড়াই এ কমিটি বিলুপ্ত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা বিএনপির চেয়ারপার্সনের কাছে যুবদলের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। অন্যথায় যুব দলের নেতাকর্মীরা আন্দোলনে যেতে বাধ্য হবে। gk