বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি’র দু’শিক্ষার্থীর মৃত্যু II ১ জন মহেশপুর উপজেলার হুদাপাড়ার ছেলে

বাসের ধাক্কায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বুধবার যশোরে লঙ্কাকা হয়েছে। উত্তেজিত ছাত্ররা দীর্ঘসময় মহাসড়ক ও শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় অবরোধ সৃষ্টি এবং যানবাহন ভাংচুর করে। এসময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। সংঘর্ষে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও শিক্ষার্থীসহ ৩৫ জন আহত হয়েছে। এতে করে স্থবির হয়ে পড়ে গোটা যশোর শহর। গুলিবর্ষণের কারণে সৃষ্টি হয় আতঙ্ক।
নিহত দুই শিক্ষার্থী হলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আলী সুমন ও দ্বিতীয় বর্ষের ছাত্রী আশরাফুন সিদ্দিকা শশী। মোহাম্মদ আলী ঝিনাইদহের মহেশপুর উপজেলার হুদাপাড়ার আবদুল ওয়াহেদের ছেলে এবং শশী খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশার শেখ মোশাররফ খালাসীর মেয়ে। gk