শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১২

মহেশপুর সীমান্তে বিএসএফ এর হাতে যুবত আহত

ভারত সীমান্তে ঘাস কাটার সময় ভারতী সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বাংলাদেশী যুবক হাফিজুর রহমান (৩৫)কে ধরে নিয়ে বেদম মারপিট করে ছেড়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে। বিজিবি ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, মহেশপুর উপজেলা বাঘাডাঙ্গা গ্রামের সেফাজ উদ্দীনের পুত্র হাফিজুর রহমান সকালে হুদাপাড়ার ৩০ নং পিলারের পাশে গরুর জন্য ঘাস কাটার সময় ভারতের নদীয়া জেলার ঝোড় পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে মারপিট করে ছেড়ে দেয়। 

বাঘাডাঙ্গা বিজিবির ক্যাম্প কমান্ডার সিদ্দিক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধরে নিয়ে গিয়ে লাঠি দিয়ে কয়েকটি বাড়ী মেরে ছেড়ে দিয়েছে বিএসএফ সদস্যরা। ssk