বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

ঝিনাইদহে নকশী বাড়ির উদ্বোধন

মহেশপুরনিউজ২৪:: ঝিনাইদহে হস্তশিল্পের প্রতিষ্ঠান নকশীবাড়ির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নকশী বাড়ির পরিচালক ফারুকুল ইসলামা টুটুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নান। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়াম্যান কনক কান্তি দাস, ভাইস চেয়ারম্যান রশিদুল ইসলাম, এইডের নির্বাহী পরিচালক তারিকুল ইসলাম পলাশ, প্রভাষক জাহিদুল ইসলাম জাহিদ, এ্যাডভোকেট আহসান উল্লাহ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, দেশীয় পণ্যের বাজার জাত ও সম্প্রসারণের জন্য এ প্রতিষ্ঠান ঝিনাইদহ জেলায় গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।  ::.শেষের খবর*