মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২

যশোরে বোমা বিস্ফোরণে আহত -১

মহেশপুরনিউজ২৪:: ছিনতাইকারীদের ফেলে যাওয়া এক বোমা বিস্ফোরণে যশোর শহরের ওয়াপদা এলাকার এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত ফারুক হোসেন একই এলাকার কামাল হোসেনের ছেলে।
জানা গেছে, শনিবার রাতে যশোর শহরের ওয়াপদা এলাকার চিহ্নিত ছিনতাইকারী নয়ন,বাপ্পীসহ ৪/৫জন ছিনতাইকারী বাবলাতলা নইমের মাছের ঘেরের মধ্যে বোমা তৈরি করে। ৫০টি বোমা তৈরি করলে তারা ভুলক্রমে ৪৯টি বোমা নিয়ে আসে। রাতে ওই মাছের ঘেরে ফারুক কাজ করতে গেলে ফেলে আসা বোমাটি বিস্ফোরণ ঘটে।এতে গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। ::.যশোরনিউজটোয়েন্টিফোর*