বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

রাজধানীর আগারগাঁও বিএনপি বস্তিতে আগুন, পুড়ে ছাই হলো ২ শতাধিক দোকান

মহেশপুরনিউজ২৪:: রাজধানীর আগারগাঁও বিএনপি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে দুইশ’র বেশি দোকান। এতে কোটি টাকারও বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।

খবর পেয়ে দমকল বাহিনীর ১১টি ইউনিট এসে আগুন নেভাতে কাজ  করছে।
মঙ্গলবার মধ্যরাতে এ আগুন লেগেছে।
তবে এতে কোন হাতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রাত ২টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। মিরপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর ফায়ার সার্ভিসসহ মোট ১১ট ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।