বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

নাজমুল হাসান পাপন বিসিবি’র নতুন সভাপতি

মহেশপুরনিউজ২৪:: সংসদ সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি মনোনিত হয়েছেন। আ হ ম মোস্তাফা কামালের স্থলাভিষিক্ত হলেন তিনি। 
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জ‍ানানো হয়। ক্রীড়াসচিব মাহবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
আইসিসির সহ-সভাপতি মনোনীত হওয়ায় সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের কাছে এক চিঠিতে বিসিবির জন্য নতুন সভাপতি মনোনয়নের অনুরোধ জানান মোস্তফা কামাল। তার একদিন পর মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী চট্টগ্রামে বসে পাপনকে বিসিবির নতুন সভাপতি হিসেবে অনুমোদন দেন। মন্ত্রীর অনুমোদন পাওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ বুধবার প্রজ্ঞাপন জারি করে।
বিসিবি নতুন সভাপতি পাপন এখন কুয়েত সফরে আছেন।  
উল্লেখ্য, নাজমুল হাসান পাপন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ছেলে।   ::.বাংলানিউজটোয়েন্টিফোর*