যুদ্ধাপরাধীদের বিচার এবং জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে
উদীচী শিল্পীগোষ্ঠী যশোরের চিত্রামোড়ে মঙ্গলবার মানববন্ধন করেছে।
বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্যের পাশাপাশি উদীচীর শিল্পীরা প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন।
এ সময় বক্তব্য দেন উদীচীর উপদেষ্টা কাজী আব্দুস শহীদ লাল, ভারপ্রাপ্ত সভাপতি সৌমেশ মুখার্জি এবং সাধারণ সম্পাদক ডিএম শাহিদুজ্জামান।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, সিপিবি নেতা ইলাহদাদ খান, গাজী গোলাম মোস্তফা, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি কিরণ সাহা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুণ অর রশিদ, জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, সুরধুনীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সুরবিতান সঙ্গীত একাডেমীর সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, স্পন্দনের সভাপতি শরিফুল ইসলাম ও মহিলা পরিষদের তন্দ্রা ভট্টাচার্য। ::.যশোরনিউজটোয়েন্টিফোর*