মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় আর নেই

মহেশপুরনিউজ২৪::
বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় আর নেই।
চলে গেলেন 'নীললোহিত'৷ গতকাল রাত ২টো নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই বাংলার অন্যতম সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর৷ বস্টনে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছেলে সৌভিক গঙ্গোপাধ্যায়কে মৃত্যুর খবর দেওয়া হয়েছে৷ তিনি কাল সকালে কলকাতায় পৌঁছবেন৷

সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে। মাত্র চার বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। ১৯৫৩ সাল থেকে তিনি কৃত্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন। ১৯৫৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন এবং ১৯৬৬ সালে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি বই হল আমি কী রকম ভাবে বেঁচে আছি, যুগলবন্দী (শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে), হঠাৎ নীরার জন্য, রাত্রির রঁদেভূ, শ্যামবাজারের মোড়ের আড্ডা, অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, ভানু ও রাণু, মনের মানুষ ইত্যাদি। শিশুসাহিত্যে তিনি "কাকাবাবু-সন্তু" নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। সুনীল গঙ্গোপাধ্যায় "নীললোহিত", "সনাতন পাঠক" ও "নীল উপাধ্যায়" ছদ্মনামেও লেখেন। বর্তমানে তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য অকাদেমি ও পশ্চিমবঙ্গ শিশুকিশোর আকাদেমির সভাপতি।। MaheshpurNews24.tk |