বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

শেষ বিতর্কে বারাক ওবামা জয়ী

মহেশপুরনিউজ২৪:
আগামী নভেম্বরের অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ বিতর্কে ডেমক্রেট প্রার্থী প্রেসিডেন্ট ওবামা ওবামা জয়লাভ করেছেন। সর্বশেষ এই বিতর্কে গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে তীব্র আক্রমণ করেন ওবামা।
স্থানীয় সময় সোমবার রাতে ফ্লোরিডার বোকা র‌্যাটনের লিন বিশ্ববিদ্যালয়ে এই বিতর্ক হয়।
তবে বারাক ওবামা জিতলেও দেড় ঘন্টার এই বিতর্কে কোনো প্রার্থীই এককভাবে প্রাধান্য বিস্তার করতে পারেননি।
মুখোমুখি বিতর্কে মিট রমনির বিরুদ্ধে বারাক ওবামাকে প্রায় সবসময়ই  আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় ।
বিতর্ক পরবর্তী সিএনএন জনমত জরিপে, ৪৮ শতাংশ ভোটার ওবামা জয়ী হয়েছেন বলে জানিয়েছেন। আর ৪০ শতাংশ বলেছেন রমনি জিতেছেন।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে (স্থানীয় সময় গতকাল রাত নয়টা) তৃতীয় ও শেষ বিতর্কে মুখোমুখি হন এই দুই প্রার্থী।
লাখ লাখ নিরপেক্ষ ভোটারের মন জয় করতে এবং পরস্পরকে ঘায়েল করার জন্য এই বিতর্ক ছিল উভয় প্রার্থীর জন্য শেষ সুযোগ। শুরু থেকেই রমনির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন ওবামা। বিতর্কে গুরুত্ব পায় মধ্যপ্রাচ্য, রাশিয়া, চীন, ইরানের পরমাণু কর্মসূচি, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, মার্কিন সামরিক শক্তি বৃদ্ধিসহ নানা প্রসঙ্গ।
মার্কিন পররাষ্ট্রনীতির ওপর অনুষ্ঠিত বিতর্কে ওবামার কড়া সমালোচনার জবাবে রমনি বলেন, ‘আমাকে আক্রমণ করা বিতর্কের আলোচ্য বিষয় নয়। আমাকে আক্রমণ করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সমস্যার সমাধান বের হবে না।’
শেষ মুখোমুখি বিতর্কের আগে প্রকাশিত জনমত জরিপে দুই প্রার্থীই সমান সমর্থন পেয়েছিলেন। এনবিসি ও ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ যৌথভাবে এ জরিপ পরিচালনা করে গত রোববার।
রমনি প্রথম বিতর্কে জয়ী হওয়ার পর জনসমর্থনের দিক থেকে ওবামাকে ছাড়িয়ে যেতে শুরু করেন। তবে দ্বিতীয় বিতর্কে জিতে ওবামা সেই গতি কমাতে সক্ষম হন। এই জরিপের ফলাফলে যেন সেটাই উঠে এসেছে। ::.খুলনানিউজ*