বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

জাতীয় ক্রিকেট লিগে বরিশালকে ৫২রানে হারিয়েছে খুলনা

মহেশপুরনিউজ২৪:
জাতীয় ক্রিকেট লিগে খুলনা ভেন্যুর খেলায় জয় পেয়েছে স্বাগতিকরা। আজ মঙ্গলবার ম্যাচের শেষ দিনে জয় থেকে ৫২ রান দূরে বরিশাল অল আউট হয়ে যায়। চতুর্থ ইনিংসে বরিশালের জয়ের জন্য প্রয়োজন ছিলো ২৫৬ রানের।  ৯৫ রানে ২ উইকেট হারানো বরিশালের আজ শেষ দিনে
প্রয়োজন ছিলো ১৬১ রানের। তবে রাজ্জাক ঘূর্ণিতে শেষ পর্যন্ত লাঞ্চের পরপরই ২০৪ রান করে গুটিয়ে যায় বরিশালের ইনিংস। খুলনার হয়ে অধিনায়ক রাজ্জাক রাজ ৭২ রান খরচায় ৬ উইকেট তুলে নেন। বরিশালের হয়ে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪৫ রান করেন শাহরিয়ার নাফিসের সহোদর ইফতেখার নাইম। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ম্যাচে সেঞ্চুরি পাওয়া ও দুই ইনিংস মিলে ১০ উইকেট নেয়া বরিশালের সোহাগ গাজী। খেলা শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন ম্যাচ সেরার হাতে পুরস্কার তুলে দেন। এসময় খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  ::.খুলনানিউজ*