মহেশপুরনিউজ২৪::
বাগেরহাটে
স্বামী পরিত্যাক্তা ২ সন্তানের জননীকে আটকে রেখে রাতভর ৩ লম্পট পালাক্রমে
ধর্ষন করেছে। গুরুত্বর অসুস্থ্য অবস্থায় সোমবার রাতে পুলিশ তাকে উদ্ধার করে
বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার এ ঘটনায় ৩ ধর্ষককে অভিযুক্ত
করে মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ এজাহারভূক্ত লিপন সেখকে আটক করেছে।
আটক লিটন ধোপাখালী গ্রামের আলাউদ্দিন সেখের ছেলে।ভিকটিম
ও পুলিশ সূত্রে জানানগেছে, চিতরমারী রায়গ্রাম এলাকার এ নারীকে পাওনা টাকা
পরিশোধের কথা বলে লিটন সেখ শহরের বাসাবাটী এলাকায় নিজের ভাড়াটিয়া বাসায়
ডেকে আনে। তাকে ঘরে বসিয়ে রেখে টাকা আনার কথা বলে চলে যায়। পরে ২ সহযোগীকে
সাথে নিয়ে এসে মুখ বেঁধে রাতভর পালাক্রমে ৩ জনে ধর্ষন করে। এতে তিনি অচেতন
হয়ে যান। এ অবস্থায় তাকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়। পরে দু’টি সাদা
স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে চিতলমারীর বাকেরগঞ্জ বাজারে ফেলে রেখে
লম্পটের দল পালিয়ে যায়। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
জানিয়েছেন, অপর অভিযুক্তদে আটকের জোর চেষ্টা চলছে। ::.খুলনানিউজ*
