ঝিনাইদহে অস্ত্র গুলি সহ এক চরমপন্থি নেতা গ্রেফতার
মহেশপুরনিউজ২৪::
ঝিনাইদহে
নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টি জনযুদ্ধের
আঞ্চলিক কমান্ডার মোজাম্মেল হোসেন ওরফে মোজামকে ২টি অস্ত্র গুলি সহ
গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার হলিধানী বাজারে
পাটের গুদাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের
কমাণ্ডার হামিদুল হক জানান, চরমপন্থীরা তাদের দলকে সংগঠিত করতে হলিধানী
বাজারে গোপন বৈঠকে মিলিত হবার চেষ্টা করছে এমন খবরে অভিযান পরিচালনা করা
হয়। এ সময় কোলা গ্রামের মজিবর রহমানের পুত্র মোজাম্মেল হোসেন ওরফে মোজাম
কে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাসী করে ২টি শুটারগান ও এক রাউন্ড গুলি
পাওয়া যায়। এলাকাবাসী ও র্যাব জানায়, গ্রেফতারকৃত মোজাম চরমপন্থী সংগঠন
পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক কমান্ডার। তার বিরুদ্ধে বিভিন্ন
থানায় হত্যা সহ একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ থানায় অস্ত্র আইনে
মামলা হয়েছে।