বুধবার, ৩ অক্টোবর, ২০১২

প্রতারণার দায়ে সৌদিতে এরশাদের জেল । তিন লাখ রিয়েল জরিমানা দিয়ে মাফ !

প্রতারণার দায়ে পাঁচ মামলায় সৌদি আরবে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের জেল হয়েছিল। তিন লাখ রিয়েল জরিমানা দিয়ে সাজা খাটা থেকে অব্যাহতি পান এরশাদ। গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির এমপি এইচএম গোলাম রেজাকে দলের প্রেসিডিয়াম ও সংসদের হুইপের পদ থেকে প্রতারণার দায়ে অব্যাহতি দেয়ার পর তিনি (রেজা) ইত্তেফাকের কাছে এ তথ্য ফাঁস করে দেন। গোলাম রেজা বলেন, ‘আমি প্রতারক নই, তিনি আমার সঙ্গে এবং বহু মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। যাকে যখন প্রয়োজন ব্যবহার করেছেন, প্রয়োজন শেষে ছুঁড়ে মেরেছেন।’
এর আগে গতকাল দুপুরে এরশাদ এক বিবৃতিতে বলেন, গোলাম রেজা বিভিন্ন স্থানে আমার রাজনৈতিক সচিব এবং একান্ত সচিব (পিএস) পরিচয় দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তিনি এই ভুয়া পরিচয় সম্বলিত ভিজিটিং কার্ড তৈরি করে বিতরণও করছেন যা প্রতারণার শামিল। .::মহেশপুরনিউজ২৪::.