বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীর
মতো যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালেরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন
আদালত। তাকে নিয়ে বুধবার মোট ২২ জনকে ২ দিনের রিমান্ডে পাঠালেন আদালত।
পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে পল্টন থানায় দায়ের করা
মামলায় বুধবার তাকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হলে মহানগর হাকিম
শাহরিয়ার মাহমুদ আদনান ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।একই
থানায় দায়ের হওয়া দণ্ডবিধির মামলায় আলালকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন
জানানো হলো আদালত তা নাকচ করেন। তবে তদন্তের প্রয়োজনে তদন্ত কর্মকর্তা তাকে
জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে মত দেন বিচারক। এর আগে একই বিচারক পল্টন থানার দ্রুত বিচার আইনের মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।ওই
মামলায় বিকেলে ২৪ আসামিকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের
রিমান্ড চাওয়া হলে মহানগর হাকিম ২১ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে
আইনজীবী হওয়ায় অপর তিন আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করেন তিনি।
