বুধবার, ৩ অক্টোবর, ২০১২

মহেশপুরের ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের অফিস উদ্বোধন

রোববার রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যোগীহুদা গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের নব নির্মিত নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমানের সভাপতিত্বে অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ বাবু, দপ্তর সম্পাদক কাজী আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আলীম, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম,এ আসাদ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান জিয়া, ইয়াকুব আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ার‌্যান সিরাজুল ইসলাম, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুণ অর রশীদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।  ssk