বুধবার, ৩ অক্টোবর, ২০১২

মহেশপুরে মোবাইল রিচার্জ বন্ধ থাকায় জনদূর্ভোগ

গতকাল থেকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মোবাইল রিচার্জ ব্যবসায়ীরা কমিশন বদ্ধিসহ ৪দফা আদায়ের জন্য জন্য ধর্ম ঘাট শুরু করেছে। মোবাইল রিচার্জ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে মহেশপুর উপজেলা বাসীর। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে ফরম উত্তোলনের জন্য ছাত্র-ছাত্রীরা টেলিটক রিচার্জ বন্ধ থাকায় ফরম উত্তোলন করতে পারছে না।
তবে সহজ ও স্বল্প সময়ে তথ্য আদান-প্রদান পেশাগত সম্পর্ক রক্ষা এবং পারিবারিক জীবনে যোগাযোগ ব্যবস্থায় চরম দূর্ভে মহেশপুরের সাধারণ মানুষ। সেই সাথে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরাও পড়েছে মহাবিপাকে।
মহেশপুর মোবাইল রিচার্জ এ্যাসোসিয়েশনের সভাপতি সামাউল হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও রিচার্জ ব্যবসায়ী জাহিদুর রহমান সোহাগ জানান, আমরাসহ সারা খুলনা, যশোর এলাকার রিচার্জ ব্যবসায়ীরা কমিশন বৃদ্ধিসহ ৪দফা দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘাট আহবান করা হয়েছে।
তারা আরও জানান, কতদিন পর্যন্ত তাদের এই ধর্মঘাট চলবে তারা বলতে পারছে না। ssk