চাঁদাবাজির অভিযোগে আরটিভির ঝিনাইদহ প্রতিনিধি ৩ সহযোগিসহ গ্রেফতারের পর
মঙ্গলবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, আরটিভির
প্রতিনিধি ঝিনাইদহ সদর উপজেলার কোরতিপাড়া-বাগডাঙ্গা গ্রামের মৃত আবু বক্কর
সিদ্দিকের পুত্র মাহির ফয়সাল, তার সহযোগি একই গ্রামের আব্দুস সাত্তারের
পুত্র শাহজুল ইসলাম, রেজাউল ইসলামের পুত্র শফিকুল আজম ও হরিণাকুন্ডু
উপজেলার ছোট-ভাদড়া গ্রামের কফিল উদ্দিনের পুত্র চঞ্চল হোসেন।
কোটচাঁদপুর শহরের জনৈক মোটর সাইকেল ব্যাবসায়ী আজম বিশ্বাস তাদের
বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় ৫০ হাজার টাকার চাঁদাবাজি মামলা দায়ের করেন।
মামলাটি দ্রুত বিচার আইনে গ্রহণের পর তাদেরকে ঝিনাইদহ আদালতে নেওয়া হয়।
দ্রুত বিচার আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের
করেছেন। ssk
