মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

মহেশপুরে সার্কাসের নামে চলছে ভ্যারাটি শো,চলছে যুবতীদের উলুঙ্গ নৃত্য

মহেশপুরনিউজ২৪:: 
সার্কাশের নামে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে চলছে সীমান্ত এলাকার মন্ডুমালা গ্রামে যুবতীদের উলুঙ্গ নৃত্য। এলাকার স্কুল কলেজের ছাত্র থেকে বয়স্করা ভাড়া করে আনা যুবতীদের উলুঙ্গ নৃত্য গভীর রাত পর্যন্ত উপভোগ করছেন।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ক্ষমতাশীন দলের ছত্র ছায়ায় ইউপি মেম্বার পচা মিয়ার নেতৃত্বে সার্কাশের নামে কুষ্টিয়া থেকে ভাড়া করে আনা যুবতীদের দিয়ে উলুঙ্গ নৃত্য পরিবেশন করা হচ্ছে।
প্রশাসনের এক কর্মকর্তা জানান, প্রশাসনের কাছ থেকে প্রভাব খাটিয়ে সার্কাশের নামে অনুমতি নিয়ে সেখানে চালানো হচ্ছে ভ্যারাটি শোর নামে যুবতীদের নৃত্য।
ইউনিয়ন আওয়ামীলীগের এক নেতা জানান, আমাদের এলাকার ছেলে-মেয়েদের লেখা পড়ার বেঘাত ঘটিয়ে এলাকার পচা মেম্বর শার্কাসের নামে অশ্লীল কাজ শুরু করেছে। পচা মেম্বারের পেটুয়া বাহিনীর কারণে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। 
প্রশাসনও রয়েছে নিঃচুপ। মহেশপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এধনের কোন কিছু হলে ছাড় দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, কেহ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। ::.শেষেরখবর*