মহেশপুরনিউজ২৪:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর চিত্রা নদীর পাড় থেকে শুক্রবার রাতে
এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। থানা সূত্রে প্রকাশ,
সাতক্ষীরা উপজেলার আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামের হযরত আলীর পুত্র
মুনসুর আলী (২২) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রামনগড়ে অনিল পালের ইটভাটায়
শ্রমিকের কাজ করতো। ওই ইটভাটায় সে স্ত্রী ও এক সন্তানসহ বসবাস করছিল। গত
বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায়। জেলেরা নদীতে
মাছ ধরতে গেলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, তার পরনের
লুঙ্গী দিয়ে গলায় ফাঁস দেয়া হয়। তারপর দু’পায়ের রগ কেটে হত্যা করে লাশ ফেলে
রেখে যায়। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য শনিবার ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে। এ
ব্যাপারে পুলিশ বাদি হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেছে। তবে এই
নির্মম হত্যাকান্ডের কোন কারণ জানা যায়নি। ::.শেষের খবর*
