রবিবার, ১১ নভেম্বর, ২০১২

মহেশপুরে সাংবাদিক ও প্রভাষক শহিদুল ইসলাম খোকনের স্মরণসভা

মহেশপুরনিউজ২৪:: শনিবার বিকালে  পৌর কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বরে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক, সাংবাদিক ও সাবেক পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খোকনের স্মরণ সভা উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহেশপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ  মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও কেন্দ্রীয় জাসাসের সাধারণ সম্পাদক মনির খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সভাপতি ও পৌর মেয়র নওয়াব আলী, মহেশপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপদি আলহাজ দাউদ হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দীন, ফতেপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদার, সাবেক পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহানুর আলম, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এস,এম শেখ শাহ্জামান মোহন, নাসির উদ্দীন মন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা হায়দার আলী, মহেশপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ, সরোয়ার হোসেন, সাংবাদিক বাবর আলী বাবু, অসীম মোদক, আব্দুর রহিম, উপজেলা বিএনপির নেতা মহিদুল ইসলাম শান্ত, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আমিনুল ইসলাম বাবলু, সাধারন সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবদলের সভাপতি মাজেদুজ্জামান কাজল, সাধারন সম্পাদক শোহাগ খান, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি গাজী মফিজুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোস্তফা কামাল তুহিন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ রাজা, সহ-সভাপতি ডাঃ তবিবুর রহমান, পৌর জিয়া পরিষদের সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান শান্ত, উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কারুজ্জামান বাবু, ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সবুর, পৌর কৃষকদলের আহবায়ক সেলিমুর খাঁন, জেলা ছাত্র নেতা এস, এম নাঈম নেওয়াজ রুমেল, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন মামা প্রমুখ।