মহেশপুরনিউজ২৪:: গত বুধবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয়
বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে
স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে পৌর বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র এসকেএম
সালাহউদ্দিন বুলবুল সিডলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র
সিনিয়র সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন, ফারুক হোসেন খোকন, হারুণ-অর-রশিদ, রুস্তম কবির, উপজেলা ভারপ্রাপ্ত
চেয়ারম্যান ইকরামুল হক, মোঃ সিরাজুল ইসলাম, আবু বকর বিশ্বাস, খোন্দকার
মিজানুর রহমান সান্টু, আতিয়ার রহমান, সাইদার রহমান, মিজানুর রহমান, লিয়াকত
আলী, আশরাফ আলী, ফরিদ আহাম্মেদ, আশাদুল ইসলাম, ফারুকুল আলম শেখা, রেজাউল
করিম বাবলু, আশরাফুজ্জামান খান মুকুল, মাহফুজুল আলম মামুন, হুমায়ুন কবির
হিরা, কামাল হোসেন, কামরুজ্জামান সিদ্দিক, হাফিজুর রহমান প্রমুখ।