সোমবার, ১৯ নভেম্বর, ২০১২

মুক্তিযোদ্ধাদের পূনর্বাসন ,তালিকাভুক্তি ও এলাকার উন্নয়নের দাবিতে শৈলকুপায় মানববন্ধন

মহেশপুরনিউজ২৪:: মুক্তিযোদ্ধাদের পূনর্বাসন, তালিকাভুক্তি ও এলাকার উন্নয়নের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শৈলকুপা উপজেলার মিনগ্রাম স্কুল প্রাঙ্গনে শনিবার বিকালে  এলাকার মুক্তিযোদ্ধা ও মিনগ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এলাকার মুক্তিযোদ্ধা,সাধারন মানুষ,শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, শৈলকুপার আলফাপুর যুদ্ধে ১ জন মেজর সহ ৪০পাকসেনাকে হত্যা করে এলাকার মুক্তিযোদ্ধারা। এ যুদ্ধে মিনগ্রামের ৫৭জন মুক্তিযোদ্ধা অংশ নেন। এদের মধ্যে মাত্র ২২জনের নাম তালিকাভূক্ত হলেও অন্য যোদ্ধারা  এখনও তালিকাভুক্ত হয়নি । মিনগ্রামের বীরমুক্তিযোদ্ধা রান্নু শাহ জানান ১৯৭১ সালে যুদ্ধের সময়  মীনগ্রামবাসী আলফাপুর যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখলেও সেসব বীর যোদ্ধারা এখন অবহেলিত অবস্থায় আছে।
গ্রামের যুবক এ এইচ এম কামরুল ইসলাম মন্নু জানান, গ্রামবাসীর উদ্যেগে এলাকায় ৪টি প্রি-প্রাইমারী স্কুল, ১টা গার্লস স্কুল, এতিমখানা এবং অস্বচ্ছল ব্যক্তিদের ঘরবাড়ি করা হচ্ছে। অথচ মুক্তিযোদ্ধাদের গ্রামখ্যাত এ মীনগ্রামে রাস্তা-বিদ্যুত অবকাঠামোগত কোন সুযোগ-সুবিধা নেই, নেই সরকারী কোন উদ্যোগ।  মানববন্ধনে এলাকাবাসী সংশ্লিষ্ট মন্ত্রী ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। .:শেষের খবর:.